বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। তবে উদ্ধার কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন গৌরীপুর রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ