বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

পাকিস্তানকে নিয়ে নতুন সতর্কবার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে সৃষ্ট বন্যার তাণ্ডব অব্যাহত আছে। এতে দেশটিতে এক হাজার ৫০০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

পানির নিচে ডুবে গেছে দেশটির এক-তৃতীয়াংশ। এর মধ্যে পাকিস্তানকে নিয়ে নতুন সতর্কবার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ রোববার জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি পাকিস্তানে সম্ভাব্য দ্বিতীয় বিপর্যয়: রোগ ও প্রাণহানির ঢেউ আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছে। এক বিবৃতিতে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয়ে পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থায় যে প্রভাব ফেলেছে এতে দেশটিতে সম্ভাব্য দ্বিতীয় বিপর্যয় নিয়ে আমি গভীর চিন্তিত।

বিশুদ্ধ পানি সরবরাহে ব্যাঘাত, নাগরিকদের অনিরাপদ পানি পানে বাধ্য হওয়ার কারণে দেশটিতে কলেরা ও ডায়রিয়াজনিত রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে উল্লেখ করেছেন গেব্রেয়াসুস।

ডব্লিউএইচওর মহাপরিচালক আরও বলেছেন, জলাবদ্ধ পানি মশার বংশবৃদ্ধি করে আর এই কারণে দেশটিতে ম্যালিরিয়া ও ডেঙ্গু রোগও বাড়ছে। দেশটিতে স্বাস্থ্যকেন্দ্র প্লাবিত হয়েছে, নাগরিকেরা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এতে তাদের স্বাভাবিক স্বাস্থ্য সেবা পেতে সমস্যা হচ্ছে।

গেব্রেয়াসুস উল্লেখ করেছেন, বন্যার কারণে প্রায় দুই হাজার স্বাস্থ্য কাঠামো পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার কারণে দেশটিতে অনিরাপদভাবে শিশুর জন্ম হচ্ছে, ডায়াবেটিস এবং হার্টের রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছেন না। অনেক শিশুকে গুরুত্বপূর্ণ টিকাও পাচ্ছে না।

ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যার কারণে পাকিস্তানের ৩৪ লাখ শিশুকে অবিলম্বে প্রাণরক্ষাকারী সাহায্য দরকার। অন্যদিকে বন্যার কারণে পাকিস্তানে পণ্য সরবরাহ ব্যাহত হয়েছে, বেড়েছে মুদ্রাস্ফীতি। এতে সাধারণ মানুষ আরও বিপাকে পড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ