বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩৩৪৭৯, বহিষ্কার ৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রে সারাদেশে ৩৩ হাজার ৪৭৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

যেখানে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৩২২, মাদরাসা শিক্ষা বোর্ডে ১০ হাজার ৮৬৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬ হাজার ২৮৮ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার করা হয়েছে ৮১ পরীক্ষার্থীকে।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন দেশের তিন হাজার ৬৮১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৩২ হাজার ১২১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৪২ জন। এই হিসেবে অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৪৭৯ জন, শতাংশের হিসেবে যা ১ দশমিক ৭৩ শতাংশ।

অসদুপায় অবলম্বনের কারণে ঢাকা বোর্ডে ৬ জন, রাজশাহী বোর্ডে ৫ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২ জন, মাদরাসা বোর্ডে ৫২ জন এবং কারিগরি বোর্ডে ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ