মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

আগামীকাল সিলেট যাচ্ছেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আগামীকাল সিলেট যাচ্ছেন আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়ার চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার প্রিন্সিপাল মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

জানা যায়, আগামীকাল সকালে সিলেট বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্ত বেফাক কর্তৃক নির্ধারিত মাদরাসাসমূহে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত মুহতামিম সম্মেলনে যোগ দিতে তিনি সিলেট যাচ্ছেন। সম্মেলন শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র আয়োজনে রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া গহরপুরে এ মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের বেফাকের সভাপতি ছাড়াও উপস্থিত থাকবেন বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান। বেফাক সহসভাপতি মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মুফতি মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমীন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ