বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

যে মাকবারায় চিরনিদ্রায় শায়িত খ্যাতিমান পাঁচ মনীষী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবায়ের হানিফ: জামিয়া ইসলামিয়া পটিয়ার সূচনালগ্ন থেকে এ পর্যন্ত মোট পাঁচজন সফল মুতামিম অতিবাহিত হয়েছেন৷ তারা জামিয়াকে পৃথিবীর বুকে সমাদৃত করেছেন৷ প্রসিদ্ধি বাড়িয়েছেন৷ তাদের শেষ রাতের চোখে পানির বদৌলতে আজ জামিয়া বিশ্বের ইলমি মহলে পরিচিত হতে পেরেছে৷

তাদের সকলের মাকবারা জামিয়া পটিয়ার মাকবারায়ে আজিজিতে রয়েছে৷ ভাল লাগার বিষয় হল, তাঁরা সকলেই একত্রে একসাথে একজায়গায় চিরনিদ্রায় শুয়ে আছেন৷ ছবির জায়গাতে পাঁচোজন মুহতামিম আকাবির একেরপর শুয়ে আছেন৷

তাদের পরিচয় ও ইহতিমামের সময়কাল কতটুকু ছিল তা নিম্নে পদত্ত হল, শেষ মাথা থেকে -

এক. বানী জামিয়া পটিয়া প্রথম মুহতামিম হযরত আজিজুল হক রাহ. ( মৃত্যু: ১৯৬১ ঈ.,১৩৮০ হি.) ১৩৫৭ হিজরী থেকে ১৩৭৭ হিজরী পর্যন্ত মোট ২০ বছর পরিচালনা গুরুদায়ীত্ব পালন করেন৷

দুই. দ্বিতীয় মুহতামিম শাইখুল আরব ওয়াল আজম হযরত হাজী ইউনুস সাহেব রাহ. ( মৃত্যু: ১৪১২ হি.,১৯৯২ ঈ. ) তিনি ১৩৭৭ হিজরী থেকে ১৪১২ হিজরী পর্যন্ত মোট ৩৯ বছর পরিচালনার জিম্মাদারী পালন করেন৷

তিন. হযরত হারুন ইসলামাবাদী রাহ.( মৃত্যু: ১৪২৩ হি. , ২০০৩ সাল) তিনি ১৯৯২ থেকে ২০০৩ পর্যন্ত ১১ বছর পরিচালনার জিম্মাদারী পালন করেন৷

চার. হযরত নুরুল ইসলাম ক্বদীম সাহেব রাহ. ( মৃত্যু: ১৪৩১ হি. , ২০১০ ঈ.) তাঁর তত্ত্বাবধানে মাদরাসা পরিচালিত হয় ২০০৩ ঈ. থেকে ২০০৮ ঈ. সাল পর্যন্ত প্রায় ৫ বছর৷

পাঁচ. হযরত আবদুল হালীম বোখারী রাহ. (মৃত্যু: ২০২২ ঈ.,১৪৪৪ হিজরী) ২০০৮ থেকে এ পর্যন্ত প্রায় ১৪ বছর পরিচলনার মহা জিম্মাদারী পালন করেছেন৷ -ফেসবুক থেকে নেয়া

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ