শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ছাত্র জমিয়ত ময়মনসিংহ মহানগরীর বর্ধিত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ প্রতিনিধি: ছাত্র জমিয়ত বাংলাদেশ, ময়মনসিংহ মহানগরীর বর্ধিত ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নগরীর দিঘারকান্দা মাআরিফুল কোরআন মাদ্রাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী সভাপতি আরিফ বিল্লাহ জুবাইদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল করিম শোয়াইবের সঞ্চালনায় বাদ আসর সভার অধিবেশন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, ময়মনসিংহ মহানগরীর দায়িত্বশীলগণ।

সভায় সংগঠনের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নানামুখী প্রস্তাব উত্থাপন করা হয় এবং সকলের মতামতের উপর ভিত্তি করে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তাছাড়া বর্ধিত সভার অংশ হিসেবে বিগত দিনগুলোর সক্রিয়তার উপর ভিত্তিতে চলমান কমিটিতে রদবদল আনা হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ গঠনতন্ত্রের ২৫ নং ধারার ‘ক’ উপধারা অনুযায়ী সাহিত্য সম্পাদক সাকিব মাহমুদকে অব্যাহতি দিয়ে আলী জুবায়ের খানকে ও পাঠাগার সম্পাদক তাহফীম হাসান তন্ময়কে অব্যাহতি দিয়ে শাহ ইরফান সায়েমকে উক্ত পদে আসীন করা হয়েছে।

সভায় দায়িত্বশীলগণ বিগত মাসগুলোর কার্যবিবরণী তুলে ধরেন এবং আগামীতে সংগঠনের প্রচার ও প্রসারের স্বার্থে করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ