বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

চ্যান্সেলর গোল্ড মেডেল পেলেন মাওলানা হারুন আজিজী নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কুরানিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় মাওলানা হারুন আজিজী নদভীকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) আইআইইউসি’র পক্ষ থেকে আয়োজিত ৫ম সমাবর্তন অনুষ্ঠানে তাকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হয়।

ড. হারুন আজিজী নদভী কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হাদিস বিভাগের প্রধান মুহাদ্দিস হিসেবে আছেন।

১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি পর্যটন নগরী কক্সবাজার জেলার রামু খানার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে এক সভ্রান্ত ও দ্বীনি পরিবারে জন্ম গ্রহণ করেন মাওলানা হারুন আজিজী নদভী। তার পিতা মরহুম মাওলানা নজির আহমদ ইনে বদিউদ্দীন ইবনে মনু ফকিন রামুভী রহ.।

উল্লেখ্য, আইআইইউসি’র ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ২৯ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হয়েছে। এছাড়া ১৩৭ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ