শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

মসজিদের জন্য দোকান ক্রয় করে জরুরতে বিক্রি করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাইতুস সালাম জামে মসজিদের নামে একটি দোতলা মার্কেট ওয়াকফ করা আছে। ঐ মার্কেটের ভাড়া দিয়ে মসজিদের যাবতীয় খরচ নির্বাহের পরও মাস শেষে অনেক টাকা উদ্বৃত্ত থেকে যায়। এভাবে বেশ কিছু টাকা জমে গেলে ঐ টাকা দিয়ে বড় শপিংমলে আরো দুটি দোকান কেনা হয়।

বর্তমানে বিশেষ জটিলতায় দোকানদুটি বিক্রি করে ফেলা প্রয়োজন। মসজিদ কমিটি ইতিমধ্যে সেগুলোর বায়নাও করে ফেলেছে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে তাদের জন্য এগুলো বিক্রি করা কি বৈধ হবে? নাকি মূল ওয়াকফিয়া সম্পত্তির মত এগুলোর বিক্রিও অবৈধ?

উত্তর ওয়াকফের আয় দিয়ে কেনা দোকান মূল ওয়াকফিয়া সম্পত্তির মত নয়। এ ধরনের সম্পত্তি প্রয়োজনে মসজিদের স্বার্থে বিক্রি করা জায়েয।

সুতরাং মসজিদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য প্রশ্নোক্ত দোকানদুটি বিক্রি করা জায়েয হবে। তবে সে বিক্রি ন্যায্য মূল্যে হতে হবে এবং বিক্রিত মূল্য মসজিদের কাজে ব্যয় হতে হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২৩; আলমুহীতুল বুরহানী ৯/১৩৮-১৩৯; আলইসআফ পৃ. ৫৬; ফাতাওয়া খানিয়া ৩/২৯৭; আদ্দুররুল মুখতার ৪/৪১৬

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ