বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না'

জেল দিলে আরও বিপজ্জনক হবো: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সন্ত্রাসবাদের মামলায় তাকে জেলে পাঠানো হলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

গত ২০ আগস্ট এক র‍্যালিতে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ও হুমকি দেন। এরপরই তার বিরুদ্ধে মামলা হয়।

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) এই মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। সেদিন দুপুর থেকে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্যকে হাইকোর্টে মোতায়েন করা হয়। সন্ত্রাসবাদ মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পুলিশের ভারী মোতায়েন দেখে নিজের বিরক্তির কথা জানিয়েছেন ইমরান খান।

ইমরান খান তার বানিগালা বাসভবন ত্যাগ করার আগে বেশ কয়েকজন পিটিআই নেতা হাইকোর্টে পৌঁছান। তবে নিরাপত্তা কর্মকর্তারা ফাওয়াদ চৌধুরী, শেহজাদ ওয়াসীম ও অন্যান্য নেতাকে বাধা দেয়।

তবে আদালতের শুনানি নিয়ে সাংবাদিকদের বেশি কিছু বলতে রাজি ছিলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তার বক্তব্যে কোর্টের ভুল ধারণা হতে পারে। এ বিষয়ে শুনানির পর কথা বলবেন বলে জানান। সাবেক এই প্রেসিডেন্ট আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিনে আছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ