বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সংযুক্ত আরব আমিরাতে মসজিদের কাছে বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জামে মসজিদের কারপাকিংয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় পাইলট আহত হয়েছেন।

আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, একক ইঞ্জিন বিশিষ্ট ব্যক্তিগত জেটটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর কেন্দ্রে অবস্থিত একটি বিশেষ বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু দেশের বৃহত্তম সাদা মার্বেল মসজিদের কাছে বিধ্বস্ত হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম-এর তথ্য মতে, জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) জানিয়েছে, দুর্ঘটনার ফলে বিমানের পাইলট আহত হয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিসিএএ প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিমানটি সেই সময় বিমানবন্দরে যাচ্ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ