শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

হাটহাজারিতে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারিতে ট্রেনে কাটা পড়ে সাইমন আল সাদী (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারি পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন হাটহাজারির ধলই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াসের ছেলে। সে স্থানীয় কাটিরহাট মাদরাসায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

হাটহাজারি রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নুল আবেদিন জানান, রেললাইন পার হওয়ার সময় মাটিয়া মসজিদ এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ছেলেটি মারা যায়। হাটহাজারি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ