শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

ভোলায় মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ আগস্ট) আনুমানিক ভোর ৫টায় কুঞ্জেরহাট বাজারের পশ্চিমে সাহা রোডস্থ কাজল স্টোর নামক পাইকারী মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুঞ্জেরহাট জামে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে তারা বাজারের পাশে গেলে কাজল স্টোরে আগুন দেখতে পান। প্রথমে বাজারের উপস্থিত কিছু লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসকে জানানো হয়, ফায়ার সার্ভিসের বোরহানউদ্দিন ইউনিট ও তজুমদ্দিন ইউনিট এসে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এককোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ