বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

চিকিৎসার অভাবে গর্ভবতীর মৃত্যুর জেরে পদত্যাগ করলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পর্তুগালে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়া এক গর্ভবতী নারী চিকিৎসা সেবা না পাওয়ায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মার্তা টেমিডো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থ হওয়ার পরও কোনো চিকিৎসা সেবা পাননি ওই নারী। এমনকি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়। একপর্যায়ে চিকিৎসা না পেয়ে মারা যান ওই নারী।

চিকিৎসা না পেয়ে পর্যটক গর্ভবতী নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার (৩০ আগস্ট) পদত্যাগ করেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী।

পর্তুগালের সরকার এক বিবৃতিতে বলেছে, টেমিডো ‘বুঝতে পেরেছেন যে তার আর এই পদে থাকার কোনো অবস্থা নেই’।

স্থানীয় গণমাধ্যমগুলো আরও জানায়, লিসবনের সান্তা মারিয়া হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় গর্ভবতী ওই নারী পর্যটক মারা যান। কারণ এই হাসপাতালের নবজাতক ইউনিটে কোনো জায়গা ফাঁকা ছিল না। অথচ সান্তা মারিয়া হাসপাতাল পর্তুগালের অন্যতম বৃহত্তম চিকিৎসাকেন্দ্র।

পর্তুগিজ ডাক্তার সমিতির প্রধান মিগুয়েল গুইমারেস বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী টেমিডো পদত্যাগ করেছেন কারণ বর্তমান সংকট সমাধানের কোনো উপায় আর তার সামনে ছিল না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ