বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কুকুর মুখ দিয়ে কাপড় ধরলে হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের পাশের বাড়িতে একটি পালিত কুকুর আছে। কুকুরটি অনেক সময় জামা-কাপড় টেনে ধরে। আবার অনেক সময় গা ঘেষতে থাকে। জানার বিষয় হল, কুকুরের শরীর কাপড়ে বা গায়ে লাগলে তা নাপাক হবে কি না? মুখ দিয়ে ধরলেই বা কী হুকুম? জানালে কৃতজ্ঞ হব।

উত্তর কুকুরের শরীর নাপাক নয়। এর শরীরে কাপড় স্পর্শ করলে কাপড় নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। এটি মুখ দিয়ে জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে। অন্যথায় নাপাক হবে না। এছাড়া কুকুরের শরীরে তরল নাপাক লেগে থাকলে সেক্ষেত্রেও তা স্পর্শ করলে কাপড় নাপাক হয়ে যাবে।

প্রকাশ থাকে যে, শরীয়তসম্মত কারণ ছাড়া কুকুর পালা মারাত্মক গুনাহের কাজ। এ ব্যাপারে হাদীস শরীফে কঠিন ধমকি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালে ঐ ব্যক্তির প্রত্যেকদিন দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। -সহীহ মুসলিম, হাদীস ১৫৭৫; জামে তিরমিযী, হাদীস, ১৪৮৭

আর এক হাদীসে আছে, এক কিরাত হল, উহুদ পাহাড় সমপরিমাণ। -মুসনাদে আহমদ, হাদীস ৪৬৫০। সুতরাং হাদীসে উল্লেখিত কারণ ছাড়া কুকুর পালা থেকে বিরত থাকতে হবে।

-শরহুল মুনইয়াহ ১৯৩; আলবাহরুর রায়েক ১/১০১; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮; আদ্দুররুল মুখতার ১/২০৮

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ