মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সকালে খাবার না খেলে বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাতে অনেকে দেরি করে ঘুমান, সকালে উঠেন দেরিতে। ফলে তড়িঘড়ি করে অফিস-আদালত, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যান তারা। এতে সকালের নাশতা করা আর হয় না। কিন্তু এর ফলে ডেকে আনছেন বিপদ।

এক গবেষণায় দেখা গেছে, সকালে হাঁটাহাঁটি করলে রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এমনকি, এই অভ্যাস টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কমায়।

যুক্তরাষ্ট্রের শিকাগোর নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক সমীক্ষা অনুযায়ী, দিনের মধ্যে খাওয়ার সময়টি যারা মাত্র ১০ ঘণ্টা বা তার কম সময়ে বেঁধে ফেলেছেন (সকাল ৮ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাওয়া/সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খাওয়া) এবং বাকি সময়ে কোনো খাবার খান না, তাদের রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কাজেই তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। প্রায় ১০ হাজার পূর্ণবয়স্ক ব্যক্তির ওপর সমীক্ষাটি করা হয়।

তাদের গবেষণায় আরও দেখা গেছে, যারা সকালে সাড়ে ৮টার আগে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করেন, অন্যদের তুলনায় তাদের রক্তে শর্করার মাত্রাও কম থাকে।

গবেষকরা বলছেন, সকাল সাড়ে ৮টার আগে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করলে মিলবে অনেক উপকার। ইনসুলিনের মাত্রাও থাকবে নিয়ন্ত্রণে।

কাজেই শরীর সুস্থ রাখতে সকালে কী খাচ্ছেন, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কখন খাচ্ছেন তাও ভীষণ জরুরি।

পুষ্টিবিদরা সাধারণত সকালে ভারী নাশতা করার পরমার্শ দেন। ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে সুজি, ডালিয়া, ওটস জাতীয় খাবার খাওয়া যেতে পারে। ডিমও রাখতে পারেন সকালের খাদ্য তালিকায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ