বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি।

বুধবার (২৪ আগস্ট) এ খবর জানিয়েছে দ্য ক্যানবেরা টাইমস।

ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেটি জানার চেষ্টা করছে।

এ বিষয়ে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের মান্না শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৫২ কিলোমিটার গভীরে। মান্না শহরটি ইন্দোনেশীয় রাজধানী জাকার্তা থেকে ৬শ’ কিলোমিটার দূরে অবস্থিত।

এক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিপিএনবি জানিয়েছে, শক্তিশালী ভূকম্পনটি দুই থেকে ছয় সেকেন্ড স্থায়ী ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ