শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মুফতি আবদুল হালিম বোখারী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক স্মরণসভা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্টনের বায়তুল মোকাররম-ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও প্রিন্সিপাল মুফতী আবদুল হালিম বোখারী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বাদ জোহর আবনায়ে জামিয়া ইসলামিয়া পটিয়া-ঢাকা-এর উদ্যোগে আয়োজিত এ আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, পটিয়া মাদরাসার বর্তমান প্রিন্সিপাল মাওলানা উবায়দুল্লাহ হামযা।

এ ছাড়াও হাকীমুল ইসলাম মুফতী আবদুল হালীম বুখারী রহ.-এর স্মরণসভায় উপস্থিত থাকবেন, ফকীহুদ দীন প্রখ্যাত হাদীস বিশারদ শাইখুল হাদিস হাফেজ মুফতি আহমাদুল্লাহ, জামেয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আন্তর্জাতিক ইসলামিক স্কলার, জামেয়া ইসলামিয়া পটিয়ার ভাইস প্রিন্সিপাল আরবী ভাষাবিদ, মুহাদ্দিস আল্লামা আবু তাহের নদভী, মাওলানা মানজুর হালীম বোখারীসহ বরেণ্য স্কলারগণ উপস্থিত থাকবেন।

আবনায়ে জামিয়া ইসলামিয়া পটিয়া-ঢাকা- নেতৃবৃন্দ আলোচনাসভায় দ্বীনবান্ধব মানুষদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ