বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের মানবাধিকার প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে উখিয়ার মধুরছড়া ৪ নম্বর শিবিরে রোহিঙ্গা নারীদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে ব্যাচেলেট বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

শিবিরে রোহিঙ্গাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখভাল করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।ক্যাম্প-২০-এ আইওএম পরিচালিত সাইট ডেভেলপমেন্ট হাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।

এনজিও সংস্থার পরিচালনায় থাকা লার্নিং সেন্টার পরিদর্শন করেন ব্যাচেলেট। সেখানে বেশ কয়েকজন রোহিঙ্গা শিক্ষার্থী ও মিয়ানমারে নির্যাতনের শিকার বেশ কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আরআরআরসি’র কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

এর আগে গতকাল সোমবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন মিশেল ব্যাচেলেট।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ