বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

'দেশের টাকা বিদেশে কারা পাচার করছে তা সরকারকে স্পষ্ট করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের টাকা বিদেশে কারা পাচার করছে তা সরকারকে স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

শুক্রবার (১২ আগস্ট) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

দেশের সংকটে থাকার কথা মন্ত্রীরা বলছেন উল্লেখ করে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, দেশ থেকে ব্যাংকের মাধ্যমে ৭০ হাজার কোটি টাকা এবং বেআইনিভাবে ২ লাখ কোটি টাকা বিদেশে চলে যায়। সরকার পদক্ষেপ নেয় না, সেই লোকগুলোরে ধরে না। সুইস ব্যাংকের সরকার তথ্য চায়নি বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। হাইকোর্টও বিষয়টি জানতে চেয়েছেন। সরকার আসলেই তথ্য চেয়ে আবেদন করেছে কিনা, তা জনগণও জানতে চায়।

তিনি বলেন, দেশের এই বিশাল সম্পদ কারা পাচার করছে এটা সরকারকে স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ফলে সরকারের প্রভাবশালী এবং ঘনিষ্ট মিত্ররাও এখন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কার কথা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ