শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

নওগাঁয় পর্নোগ্রাফি সরবরাহের অভিযোগে আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর মহাদেবপুর পর্নোগ্রাফি সরবরাহের অভিযোগে ছয় যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলায় রাইগাঁ ইউনিয়নের মাতাজী হাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার রাইগাঁ গ্রামের উজ্জল মহন্ত (২৪) ও রুহুল আমীন (২৬), কুসুমশহর গ্রামের সোহেল রানা (৩২), হরিপুর গ্রামের মেহেদি হাসান (৩২), কৃষ্ণপুর গ্রামের মেহেদি ইসলাম (৩০) এবং খিরশিন গ্রামের সোলায়মান আলী (২৫)।

জয়পুরহাট র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে রাত সাড়ে ১১টায় মহাদেবপুর উপজেলার মাতাজী হাটে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পর্নোগ্রাফি সরবরাহের অপরাধে ছয়টি সিপিইউ, নয়টি হার্ড ডিস্ক, ছয়টি মনিটর, ছয়টি মাউস, ছয়টি কী-বোর্ডসহ ছয় যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ