মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

গুগলে আচমকা বিভ্রাট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাপী কিছু সময়ের জন্য কাজ করছিল না জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডটকম বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে।

ওয়েবসাইটটি জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) ৪০টি দেশে লাখ-লাখ ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হন। রেকর্ড করা হয়েছে বিভ্রাটের বহু রেকর্ড।

যখনই কোনো শব্দ বা বিষয় খোঁজার চেষ্টা করা হচ্ছিল, দেখা দিচ্ছিল ত্রুটি। বারবারই অপেক্ষা করার বার্তা আসছিল। অন্য একটি বার্তায় গুগল দুঃখ প্রকাশ করলেও; অভ্যন্তরীণ সার্ভারে ত্রুটির কথা জানাচ্ছিল। পুনরায় চেষ্টার অনুরোধ জানানো হয়।

গুগল ট্রেন্ড পরিষেবাও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। নেটিজেনরা বিষয়টি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই জানান, কাজের ক্ষেত্রে তারা সংকটে পড়েন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ