শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

ময়মনসিংহ-সিলেট রুটে ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন বাস নামানোকে কেন্দ্র করে ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৬ আগস্ট) সকালে সরেজমিনে এ তথ্য জানা যায়। এর আগে সিলেট মালিক সমিতির নতুন বাস নামানোকে কেন্দ্র করে গত ২ আগস্ট থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

নাম প্রকাশ না করে ময়মনসিংহের একটি পরিবহনের ম্যানেজার জানান, বর্তমানে কোনো গাড়ি সিলেটে প্রবেশ করতে না দেওয়ায় ময়মনসিংহ থেকে সিলেটগামী সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। তবে এ বাস চলাচল বন্ধ সম্পর্কে মালিক সমিতি ছাড়া অন্য কেউ এখনো জানে না। এ কারণে অনেকে না জেনে টিকিট নিতে এসে ফেরত যাচ্ছেন।

ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান বলেন, গত ২ আগস্ট সিলেট মালিক সমিতির দুটি বাস নামিয়েছে নেত্রকোণায় চলাচলের জন্য। তবে নেত্রকোণা মালিক সমিতি এ বাস দুটি চলাচল করতে দিবে না বলে জানিয়েছে।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ মালিক সমিতিও নেত্রকোণা মালিক সমিতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে সিলেট মালিক সমিতি ময়মনসিংহ-সিলেট সড়কে তাদের সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ