রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

‘শিশুপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দফায় দফায় শিশুপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আমেলার মাসিক বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান নগর নেতৃবৃন্দ।

বৈঠকে সভাপতির বক্তব্যে নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে এমনিতেই জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছে। এরই মাঝে দফায় দফায় শিশুপণ্যের মূল্য বৃদ্ধিতে পিতা-মাতা হিমসিম খাচ্ছে। বাজার নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের উদাসীনতা ও অক্ষমতার কারনেই শিশুপণ্য কিনতে চড়া দাম গুনতে হচ্ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের মূল্য।

তথ্য মতে, আমদানি করা শিশুপণ্যের দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। শিশুপণ্যের দাম বাড়ার ফলে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের মা–বাবারা। সরকার ও সংশ্লিষ্টদের উচিৎ অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিশ্চিত করতে হবে।

বৈঠকে নগর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক মুন্সি বায়েজিদ হোসেন, দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, সহকারী অর্থ সম্পাদক এবিএম রাকিবুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার সহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ