শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

উস্তাদকে গাড়ি উপহার দিলেন মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। কাউসার লাবীব ।।

শিক্ষকের প্রতি ভালোবাসা প্রদর্শনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো রাজধানীর দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীরা। মাদরাসা অধ্যক্ষকে উপহার দেন ব্র্যান্ড নিউ কার। ছাত্রদের এ ভালবাসায় সিক্ত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন আ.খ.ম. আবুবকর সিদ্দীক।

জানা যায়, এ বছর হজ পালনের জন্য সৌদি যান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবুবকর সিদ্দীক। তার হজের ফিরতি ফ্লাইট ছিল গত ২৪ জুলাই (রোববার)। এ দিকে দারুননাজাতের দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন সিদ্ধান্ত নেয় প্রাণপ্রিয় উস্তাদ হজ থেকে ফিরলে তাকে একটি গাড়ি উপহার দিবে। সেই গাড়িতে চড়ে তাদের উস্তাদ মাদরাসায় ফিরবেন। সিদ্ধান্ত অনুযায়ী তারা হজ ফেরত উস্তাদকে উপহারের গাড়ি প্রদান করে চমকে দেন।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবুবকর সিদ্দীক আওয়ার ইসলামকে বলেন, ছাত্রদের এ ভালোবাসা পেয়ে সত্যিই আমি বিমোহিত। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া; তিনিই মানুষকে সম্মানিত করেন, মর্যাদা দান করেন। আমার প্রিয় ছাত্রদের প্রতি রইলো হৃদয় নিঙরানো দোয়া।

‘দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন’র পক্ষ থেকে বলা হয়, আমাদের হুজুর শিক্ষার্থীদের সন্তানের মত ভালোবেসেন। তার বদৌলতেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দেশের সেরা ফলাফল অর্জনের গৌরব লাভ করেছে। আমাদের এসোসিয়েশন’র পক্ষ থেকে সামান্যকিছু উপহার হুজুরের হাতে তুলে দিতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ