সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

এবার একইসাথে ব্রিটিশ তরুণ ও বেলজিয়ান তরুণীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার একইসাথে ইসলাম গ্রহণ করলেন এক ব্রিটিশ তরুণ ও এক বেলজিয়ান তরুণী। তারা উভয়ে সাবেক মিসরীয় ফুটবলার ইয়াসির আল সানাওয়ানির বন্ধু। ইয়াসিরের সহযোগিতায়-ই তারা ইসলামে প্রবেশ করেছেন।

শনিবার ইয়াসির আল সানাওয়ানি এক ফেসবুক পোস্টে উভয় বন্ধুর ইসলাম গ্রহণের পৃথক দু’টি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে তাদেরকে কালিমায়ে শাহাদাত পাঠ করতে দেখা যায়।

ফেসবুক পোস্টের ক্যাপশনে ইয়াসির লিখেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমার দুই বন্ধু ইউজিন ও আলিশা ইসলাম সম্পর্কে জানা-শোনার পর মুসলিম হওয়ার জন্য প্রস্তুত হন এবং আমাকে বলেন, ইয়াসির! আমরা শাহাদাহ পাঠ করতে চাই।’

আলজাজিরাকে তিনি বলেন, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, তিনি আমাকে তাদের ইসলাম গ্রহণের মাধ্যম বানিয়েছেন। যদিও আমার অবদান সামান্যই। যখন তারা তাদের আগ্রহের ব্যাপারে আমাকে জানালেন, তখন আমি ফেসটাইমের মাধ্যমে সৌদির দুই প্রখ্যাত আলেম শায়খ মানসুর সালেমি ও আব্দুল্লাহ আল গামেদিকে বিষয়টি জানাই। পরে তাদের উপস্থিতিতে একটি ভিডিও কনফারেন্সে ইউজিন ও আলিশা আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন।

ইয়াসির আল সানাওয়ানি আরো জানান, ‘তার দুই বন্ধুর ইসলাম গ্রহণের ভিডিও কনফারেন্সটি লন্ডনে তাদের অফিসের সালাতকক্ষে অনুষ্ঠিত হয়।’ ইয়াসিরের এই অবদানের পুরস্কার স্বরূপ সহকর্মীরা ওই কক্ষটির নাম দিয়েছে ‘মসজিদে ইয়াসির’ বলেও তিনি জানান।

আলিশা ইসলাম গ্রহণের পর আবেগে কেঁদে ফেলেন। তিনি মূলত আরাফার আগের দিন ইসলাম গ্রহণ করেন কিন্তু যখন ইউজিন ও সৌদির দুই শায়খের উপস্থিতির ব্যাপারটি তাকে জানানো হয়, তখন তিনি ফের তাদের হাতে কালিমা পাঠ করেন।

ইয়াসির বলেন, ইউজিনের জন্ম ব্রিটেনে হলেও তিনি নাইজেরিয়ান বংশোদ্ভূত তরুণ। আর আলিশার আবাস বেলজিয়ামে। তারা দু’জনই আমার সহকর্মী। আল্লাহর শুকরিয়া সবার সাথে আমার উত্তম আচার-ব্যবহারও তাদের ইসলাম ভালোলাগার অন্যতম কারণ। আমি মনে করি, দ্বীনের অন্যতম বিষয় হলো- আচার-ব্যবহার। অর্থাৎ অন্যের সাথে একজন মুসলিমের উত্তম আচরণ-ই হচ্ছে সর্বোত্তম দাওয়াত।’ সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ