বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

স্পেনে তীব্র তাপদাহে নিহত ৫ শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে ভয়াবহ তাপদাহে ১০ দিনে পাঁচ শতাধিক মানুষ মারা গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বুধবার (২০ জুলাই) কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে সোমবার প্রকাশিত পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানান তিনি।

সানচেজ বলেন, এই তাপদাহের সময় উচ্চ তাপমাত্রার কারণে ৫০০ জনেরও বেশি লোক মারা গিয়েছে।

তিনি বলেন, আমি নাগরিকদের চরম সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানাই। জলবায়ু জরুরি অবস্থা এখন বাস্তবতা।

পশ্চিম ইউরোপের বেশির ভাগ অংশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপদাহে আক্রান্ত স্পেন। এতে গত সপ্তাহে কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠেছে। কয়েক ডজন দাবানল ছড়িয়েছে।

বুধবার আবহাওয়া সংস্থা এইএমইটি জানায়, ৯-১৮ জুলাইয়ে স্পেনে সবচেয়ে তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে।

সংস্থাটির মুখপাত্র বিয়াট্রিজ হারভেলা বলেন, ১৯৭৫ সালে আধুনিক রেকর্ড শুরু হওয়ার পর থেকে ভৌগলিক সম্প্রসারণ এবং সময়কালের পরিপ্রেক্ষিতে তৃতীয় সবচেয়ে তীব্র তাপপ্রবাহ।

তিনি বলেন, শুধু আরও দু’টি তাপপ্রবাহ দীর্ঘকাল স্থায়ী হয়েছিল। এরমধ্যে একটি ছিল ২০১৫ সালের জুলাইয়ে, যেটি ২৬ দিন স্থায়ী হয়েছিল এবং আরেকটি ছিল ২০০৩ সালের আগস্টে, যা ১৬ দিন ধরে চলেছিল। সূত্র: এনডিটিভি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ