মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

যেসব খাবার সকালে খাওয়া স্বাস্থ্যসম্মত নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সকালের খাবার সারাদিনের খাবারগুলোর মধ্যে সবচে’ গুরুত্বপূর্ণ বলে মনে করেন পুষ্টিবিদরা। তাই সকালের খাবারে পুষ্টিকর খাবার রাখার পরামর্শ তারা দিয়ে থাকেন। সকালের অফিস বেরোনোর তাড়ায় অনেকেই বুঝতে পারেন না কী খাওয়া উচিত। সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয়ে যায়। এতে সারা দিনটাই শারীরিক অস্বস্তিতে কাটে। এমন অনেক খাবারই আছে, যা আপাতদৃষ্টিতে স্বাস্থ্যকর মনে হলেও আদতে না।

সিরিয়াল: সকালে অফিসের বেরোনোর তাড়ায় কর্নফ্লেক্স অনেকেরই পছন্দের খাবার। অনেকেই দুধ-চিনি মিশিয়ে কর্নফ্লেক্স খান। প্যাকেটজাত কর্নফ্লেক্সে বাড়তি চিনি যোগ করা থাকে, যা কেবল ক্ষতিকারকই নয়, মেদবৃদ্ধিতেও বিশেষ কার্যকর। তাই মেদ সরাতে যে খাবার খাচ্ছেন, তার হাত ধরেই ঢুকে পড়ছে শরীরে ওবিসিটির বিষ ও রক্তে শর্করার পরিমাণ।

ফ্লেভার্‌ড দই: দই স্বাস্থ্যকর মনে করে অনেকেই প্রাতরাশে ফ্লেভার্‌ড দই খান। আদতে কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকর। এই প্রকার দইতে নানা রকম রাসায়নিক মেশানো থাকে যা স্বাস্থ্যকর নয়।

পাউরুটি: পাউরুটি অনেকেই প্রাতরাশে খেয়ে থাকেন। তবে এই খাদ্যটি আদতেও স্বাস্থ্যকর নয়। ‘হোল উইট পাউরুটি’-ও কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। পাউরুটি মাত্রই শরীরে ফ্যাট জমবে।

গ্রানোলা বার: অনেকেই অফিসে যাওয়ার তাড়ায় প্রাতরাশ করেন না কিংবা হাতে একটি গ্রানোলা বার নিয়ে খেতে খেতেই ছুট লাগান অফিসে। গ্রানোলা বার কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয়। এতে নানা প্রকার রাসায়নিক থাকে, তা ছাড়াও ভেজাল রং ও মিষ্টিও থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ