সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। বুধবার (২০ জুলাই) দেশটির পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এরমধ্যে কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে ২ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

বুধবার (২০ জুলাই) কানাডার ফেডারেল সরকার বলেছে, মাঙ্কিপক্স শনাক্তে কমিউনিটিভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেয়া হবে।

পিএইচএসি বলছে, প্রদেশ ও অঞ্চলসমূহ আক্রান্তদের বিভিন্ন উপাত্ত পর্যালোচনা করবে।

মাঙ্কিপক্সের পেছনে দায়ী ভাইরাস নিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা ও জিনোম সিকোন্স নিয়ে কাজ করছে ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাঙ্কিপক্স সংক্রামক রোগ, এতে কোনো সন্দেহ নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ