শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

হজ পালন শেষে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজব্রত শেষে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। রোববার রাতে রাজধানীতে পা রেখেছেন এবার হজ করা জাতীয় ক্রিকেট দলের এ তারকা ব্যাটার।

মুশফিককে বিমানবন্দরে স্বাগত জানাতে যাওয়া বিসিবি প্রটোকল অফিসার ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিজের ফেসবুক প্রোফাইলে মুশফিকের সঙ্গে তোলা ছবিও আপলোড করেছেন ওয়াসিম খান।

হজ পালনের জন্য আগেই সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। তাকে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খাবি খেয়েছে বাংলাদেশ।

তবে ওয়ানডে সিরিজে ঠিকই ক্যারিবীয়দের গুঁড়িয়ে দিয়েছে তামিম ইকবালের দল। এবার ছুটি শেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন মুশফিক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ