শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

হাইতির রাজধানীতে সহিংসতায় এক সপ্তাহে নিহত ৮৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এক সপ্তাহে অপরাধচক্রের সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত এবং কয়েকডজন লোক আহত হয়েছে। একটি মানবাধিকার গ্রুপ বুধবার একথা জানায়। এএফপির বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, নিত্যপণ্য মূল্য বৃদ্ধি এবং জ্বালানি সংকটের পাশাপাশি নতুন করে সহিংসতার কারণে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।

পোর্ট-অ-প্রিন্সের কাছে সোলেইল এলাকায় গত সাত জুলাই দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

ন্যাশন্যাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ‘ওই সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত হয়েছে এবং ১৬ জন নিখোঁজ রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এতে ৭৪ জন গুলিবিদ্ধ হয়ে কিংবা ছুরিকাঘাতে আহত হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ