মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

মহামারি কোথাও শেষ হয়নি, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে দেশে দেশে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা মহামারি কোথাও শেষ হয়নি।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের বিভিন্ন জায়গায় দ্রুত বিস্তৃত হচ্ছে। এতে করে স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যকর্মীদের ওপর আরও চাপ সৃষ্টি করছে।

মঙ্গলবার (১২ জুলাই) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ভাইরাসকে আমাদের পিছনে ধাক্কা দিয়ে অবশ্যই অগ্রসর হতে হবে। তবে আমরা মহামারির শুরুর তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছি। এখন আমাদের কাছে নিরাপদ এবং কার্যকর সরঞ্জাম রয়েছে। যা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রতিরোধ করে।

-এএ