বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ১৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পরপর চারদিন ভারতের দৈনিক করোনা সংক্রমণ ছিল ১৮ হাজারের বেশি। সোমবার সেই সংখ্যাটা খানিক কমলেও মোটের ওপর করোনা পরিসংখ্যান একেবারেই স্বস্তিদায়ক নয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৮ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লাখ ৩০ হাজার ৭১৩ জন। যা গতকালের থেকে ২ হাজার ২৩ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩০ শতাংশে পৌঁছে গেছে।

এছাড়া একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে কম। দেশে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৪৫৪ জন। করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও চিন্তার।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ১৬২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৬২৯ জন। সুস্থতার হার কমের দাঁড়িয়েছে ৯৮.৫০ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ