বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

ভারতসহ ৫ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের বরখাস্ত করলেন জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জার্মানি ও ভারতসহ পাঁচ দেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) ভলোদেমির জেলেনস্কি জার্মানি, ভারত, চেক প্রজাতন্ত্র, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন।

এক বিবৃতিতে জেলেনস্কি এই পদক্ষেপকে কূটনৈতিক অনুশীলনের একটি স্বাভাবিক অংশ বলে বর্ণনা করেছেন। খবর রয়টার্স

তিনি এমন এক সময় এই পদক্ষেপ নিলেন, যখন তার দেশে ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময় পার করছে। বর্তমানে ইউক্রেন রাশিয়ার হামলায় অনেকটাই পর্যুদস্ত। ইতোমধ্যে দেশটির বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনী ইউক্রেনে এই হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে ডিক্রি জারির মাধ্যমে এই পাঁচ রাষ্ট্রদূতকে বরখাস্ত করার হলেও ঠিক কী কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপ নিয়েছেন তা জানানো হয়নি। সেই সঙ্গে বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূতকে নতুন করে কোথাও নিয়োগ দেওয়া হবে কিনা তাৎক্ষণিক তাও জানা যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ