বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

জরুরি বৈঠক ডেকেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে পড়েছে।

এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন শ্রীঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং তাৎক্ষণিক সমাধানের জন্য দলীয় নেতাদেরকে একটি জরুরি বৈঠকের জন্য ডেকেছেন রনিল বিক্রমাসিংহে।

ডেইলি মিররের খবরে বলা হয়েছে, কলম্বো ফোর্টের চাথাম সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করেছে। তাদের মুখে এ সময় শুধু গোতাবায়ার পদত্যাগের শ্লোগান ছিল। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এছাড়া বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে গুলি চালায়। তবুও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদের ঢুকে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, কলম্বোয় বিক্ষোভ শুরু হওয়ার আগেই প্রেসিডেন্টকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে, চলমান বিক্ষোভে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ