শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

বিকাশে পাঠানো কোরবানির টাকা উধাও হয়ে গেলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নাজমুল হাসান সাকিব।।

জনৈক ব্যক্তির নেসাব পরিমাণ সম্পদ থাকায় তিনি কোরবানির পশু কেনার জন্য নিজ পিতার কাছে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু ঘটনাক্রমে বিকাশ একাউন্ট থেকে টাকাটা উধাও হয়ে যায়। এদিকে ওই ব্যক্তির নিকট আর অতিরিক্ত টাকাও নেই। এমতাবস্থায় তার কোরবানির হুকুম কি?

শরঈ সমাধান: প্রশ্নোক্ত ব্যক্তির উপরোক্ত ১০হাজার টাকা উধাও হওয়ার পর যদি নেসাব অবশিষ্ট না থাকে, তাহলে তার ওপর পুনরায় কোরবানি ওয়াজিব নয়। কিন্তু যদি নেসাব বহাল থাকে আর কোরবানির দিনসমূহে কোরবানি করতে সক্ষম না হন, তাহলে পরবর্তী সময়ে একটি ছাগলের মূল্য সদকা করতে হবে।
(ফাতওয়ায়ে হিন্দিয়া: ৫/৩৩৮, ফাতওয়ায়ে শামী: ৯/৫২৩, ফাতওয়ায়ে রহিমিয়্যা: ২/৮১, তুহফাতুল ফুকাহা: ৩/৮৩)

লেখক: শিক্ষার্থী, (ইফতা ২য় বর্ষ), আল মারকাজুল ইসলামী (এ এম আই) বাংলাদেশ। ই-মেইল: nh071027@gmail.com

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ