মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

ট্রেনের অগ্রিম টিকেটের অপেক্ষা, মোতালাআ’য় সময় কাটাচ্ছেন তালিবুল ইলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোরবানি ঈদকে সামনে রেখে শুক্রবার (১ জুলাই) সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট শুরু হয়েছে। টিকিট পেতে একদিন আগে থেকেই স্টেশনে ভিড় করেছেন অনেকেই। স্টেশনেই রাত কাটিয়েছেন তারা। তাদের মধ্যে একজন ইমতিয়াজ মাহমুদ।

জানা যায়, টিকিট পেতে শুক্রবার রাতেই কমলাপুরে এসেছেন মাদরাসা শিক্ষার্থী ইমতিয়াজ। রাতে এলেও টিকিট পেতে তাকে ভোরের অপেক্ষা করতে হবে। তাই সময় কাজে লাগাতে স্টেশনেই পড়াশোনা শুরু করেন তিনি।

ইমতিয়াজ জানান, অগ্রিম টিকিট পেতে রাতেই এসেছি। তবে পরের দিন আমার পরীক্ষা। তাই সময় নষ্ট না করে পড়াশোনা করছি।

তিনি বলেন, সকাল ৮টা মধ্যে টিকিট বিক্রি শুরু হলে, আশা করছি এক ঘণ্টার মধ্যে পেয়ে যাব। এরমধ্যে টিকিট না পেলে পরীক্ষায় অংশ নিতে পারবো কিনা বলতে পারছি না।

এদিকে আজ শনিবার (২ জুলাই) কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন দেখা গেছে। টিকিট কাউন্টার থেকে লাইন শুরু হয়ে কাউন্টার করিডোরের বাইরে চলে গেছে এই লাইন।

উল্লেখ্য, ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ