সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না

বুধবার নাগরিকদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব নাগরিককে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যারা খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখবেন, তাদের কাছের আদালতে রিপোর্ট করে সেই খবর নথিভুক্ত করতে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছেন। খবর আল আরাবিয়ার।

২৯ জুন বুধবার দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ২৯ জুনই হবে জিলকদ মাসের শেষ দিন।

ফলে ৩০ জুন বৃহস্পতিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। জিলহজ মাসের ১০ তারিখ  ঈদুল আজহা। তাই ৯ জুলাই দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

মুসলমানরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। এই ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৪ বা ৩৫৫ দিনে এক বছর হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ