শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

রাজনীতিতে নারী সাহাবিদের রা. অবদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: সাইদ আনসারি
অনুবাদ: নোমান আব্দুল্লাহ

রাজনীতিতে নারী সাহাবিগণ রা. বিভিন্ন অবদান রেখেছিলেন। হজরত শিফা বিনতে আব্দুল্লাহ এমন চমৎকার পরামর্শ দিতে পারতেন যে, হযরত উমর ফারুক রা. তার পরামর্শ খুব পছন্দ করতেন এবং তার পরামর্শ গ্রহণ করতেন।

প্রায় সময় বাজার ব্যবস্থাপনার দায়িত্বও তার হাতে অর্পন করতেন। হিজরতের পূর্বে যখন কাফেররা রাসুল সা. এর গৃহ ঘিরে ফেলার পরিকল্পনা করলো, তখন রাকিকা বিনতে সাইফি রা.- যিনি আব্দুল মুত্তালিবের ভাতিজী ছিলেন- কাফেরদের দুরভিসন্ধি রাসুল সা. কে জানিয়ে দেন।

ফলে রাসুল সা. আলী রা. কে তার শয়নগৃহে রেখে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। নারীদের রাজনৈতিক ক্ষমতা এত অধিক পরিমাণ ছিল যে , তারা চাইলে কাউকে নিরাপত্তা দান করতে পারতেন এবং শাসক তার নিরাপত্তা দানকে স্থায়িত্ব দিতে পারতেন।

সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, মক্কা বিজয়ের সময় উম্মে হানি রা. কর্তৃক জনৈক মুশরিককে আশ্রয়দানের কথা জেনে রাসুল সা. বললেন, তুমি যাকে আশ্রয় বা নিরাপত্তা দিয়েছো, আমিও তাকে আশ্রয় দিলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ