শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

নোয়াখালীতে ১০ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচর উপজেলার থেকে স্থানীয়রা দুই শিশুসহ নয় রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট থেকে তাদের আটক করে। এর আগে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে দ্বীন মোহাম্মদ নামে আরও এক রোহিঙ্গাকে আটক করে এলাকাবাসী পুলিশে দেয়।

আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ।

সূবর্ণচর থেকে আটক রোহিঙ্গারা হলো— ভাসানচর আশ্রয়ণের ১১ নম্বর ক্লাস্টারের মো. সালামের ছেলে নূর কাসেম (১৯), ৭৩ নম্বর ক্লাস্টারের নজিবুল্লার ছেলে করিমুল্লাহ (২২), ৫০ নম্বর ক্লাস্টারের আমির হোসেনের ছেলে হোসেন জদ্দার (২৭), ৭৪ নম্বর ক্লাস্টারের খলিল আহমদের ছেলে ইউনুস, ৮৬ নম্বর ক্লাস্টারের করিম উল্যার স্ত্রী সৈকত তারা, ৮১ নম্বর ক্লাস্টারের নূর কাসেমের স্ত্রী রাজুর মা, ৬৮ নম্বর ক্লাস্টারের মৃত খাইরুল আলমের স্ত্রী পারভিন (২৫), খাইরুল আলমের মেয়ে ঝরনাতলা (৭) ও ছেলে নূরুল ইসলাম (৪)।

ওসি দেব প্রিয় দাশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছে যে, তারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে পালিয়েছিল। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীকালে আটক করাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ