শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ঈদের আগে এসএসসি পরীক্ষার সম্ভাবনা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ঈদুল আজহার আগে হওয়ার সম্ভবনা নেই বলে জানালেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দীক। তিনি জানান, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হতে পারে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান আবু বকর ছিদ্দীক। এ সময় তিনি বলেন, ঈদুল আজহার পরপরই নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, দেশে সার্বিক বন্যার কারণে ঈদের আগে পরীক্ষা নেয়া যাবে না। ঈদের পর পরীক্ষা নিতে হবে। আর এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, ঈদের আগেই বন্যার পানি নেমে যেতে পারে। আগামী ১৭ জুলাই ঈদের ছুটি শেষ হবে। এর এক বা দুদিন পর এসএসসি-সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে। রুটিন প্রকাশের সাতদিন পর পরীক্ষা শুরু হবে।

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন সারা দেশে শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হতো ৬ জুলাই। কিন্তু দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন সব শিক্ষাবোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ