শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলনে আসছেন। বেলা ১১টায় নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার (২০ জুন) এই তথ্য জানানো হয়।

প্রেস উইং জানিয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রথমে লিখিত বক্তব্য দেবেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। বরাবরের মতো রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।

পদ্মা সেতু উদ্বোধন, চলমান বন্যা পরিস্থিতি, রাজনৈতিক বিতর্কসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত বিদেশে সফরে গেলে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সরকারপ্রধান। তবে দীর্ঘদিন ধরে তিনি সংবাদ সম্মেলনে আসছেন না। দেশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতেই এবারের সংবাদ সম্মেলন ডাকা হচ্ছে।

এদিকে গতকাল মঙ্গলবার (২১ জুন) নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বক্তব্য রাখেন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ