শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত পেলেন বিএনপির ৭ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ৭ নেতাকে দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২২ জুন) চিঠির এ তথ্য নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষ।

আমন্ত্রণ পাওয়া বিএনপি নেতারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

আমন্ত্রণ পাওয়া নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতুর নিমন্ত্রণপত্র আমাদের দেয়া হয়েছে; কিন্তু আমরা তা গ্রহণ করিনি। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

এর আগে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আওয়ামী লীগ নেতাদের কাছে আমন্ত্রণপত্র দেয় সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমন্ত্রণপত্রটি গ্রহণ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ