সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

২৪ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ২৪ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুন) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান জানান, ওই দিন সকাল থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের যেকোনো দিনের টিকিট কেনা যাবে।

এদিকে ট্রেনের টিকিট বিক্রির তারিখও ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই থেকে বিক্রি টেনের আগাম টিকিট। চলবে ৫ জুলাই পর্যন্ত। অর্ধেক সরাসরি এবং অর্ধেক টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ বা ১০ জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুর আজহা। প্রতিবারের মতো এবারও এই ঈদ উপলক্ষে লাখ লাখ মানুষ রাজধানী ছেড়ে দেশের নানা গন্তব্যে যাবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ