বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী : মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরের প্রথম দিকে নয়া দিল্লি সফর করবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই কথা জানান।

ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত জয়েন্ট কন্সালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক শেষে ঢাকা ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নয়া দিল্লি সফরের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম দশ দিনের মধ্যে হতে পারে।’

মোমেন বলেন, প্রধানমন্ত্রীর অফিস সফরের তারিখ চূড়ান্ত করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সাথে মোমেনের আলোচনায় সফরের এই টাইমলাইন ঠিক করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ