সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

জাপানে সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানের একটি আদালত সোমবার রায় দিয়েছে, সমলিঙ্গের বিয়েতে দেওয়া নিষেধাজ্ঞা অসাংবিধানিক নয়।

সোমবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া এই রায়ের মাধ্যমে জি-সেভেনভুক্ত দেশের সদস্য হিসেবে একমাত্র জাপানই সমলিঙ্গের বিয়েকে অবৈধ ঘোষণা করল।

এর আগে ২০২১ সালের মার্চে দেশটির স্যাপ্পোরো শহরের একটি আদালত রায় দিয়েছিল, সমকামী বিয়েকে অনুমোদন না দেয়া অসাংবিধানিক। এরপর অধিকার কর্মীরা আশা করেছিল সেই রায় কেন্দ্রীয় সরকারের ওপর সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার ব্যাপারে চাপ তৈরি করবে। কিন্তু সোমবারের রায়ে সেই আশায় গুড়ে বালি হলো।

তিন সমকামী দম্পতি (দুটি পুরুষ, একটি নারী) ওসাকার জেলা আদালতে এই ব্যাপারে একটি মামলা করেছিল এবং এটি ছিল জাপানের এই সংক্রান্ত দ্বিতীয় কোনো ঘটনা। সমকামী হিসেবে বিয়ে করতে না দেয়া অসাংবিধানিক দাবি করে প্রতিটি দম্পতি এক মিলিয়ন ইয়েন ক্ষতিপূরণও চেয়েছিল। আদালত তাদের ক্ষতিপূরণের দাবিও প্রত্যাখ্যান করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ