বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

আঞ্চলিক সফরে মিসর যাচ্ছেন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরের অংশ হিসেবে  মিসরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আঞ্চলিক সফরের অংশ হিসেবে প্রথমে মিসর যাচ্ছেন তিনি। এরপর জর্ডান ও তুরস্ক সফরে যাবেন এমবিএস। একজন সৌদি কূটনীতিক এ কথা জানান। খবর আলজাজিরার।

তিনি জানান, সফরে তিন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন এমবিএস। এ ছাড়া এ সময়ে বিনিয়োগ ও জ্বালানি বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আলোচনায় মধ্যপ্রাচ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব মোকাবিলার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে প্রতীয়মান হচ্ছে।

এদিকে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার এক ঘোষণায় বলেছেন, যুবরাজ ২২ জুন তুরস্ক সফর করবেন। ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যার পর রাজ পরিবারের কেউ এ প্রথম তুরস্ক সফর করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ