সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুব অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা গাজী ইয়াকুব গুরুতর অসুস্থ হয়ে হিন্দুস্তানের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার মাওলানা গাজী ইয়াকুব এর আইডি থেকে এক পোস্টে জানা যায়, চারদিন যাবত জ্ঞান ফিরিনি তার দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন মাওলানা গাজী ইয়াকুবের স্ত্রী। তিনি লিখেন অপারেশন শেষে নিথর দেহে আজ চারদিন যাবত এভাবেই বিছানায় পড়ে আছে আপনাদের ভাই গাজী ইয়াকুব, তার জন্য সবাই দোয়া করবেন। ফোন না দেওয়ার জন্য আবারও অনুরোধ রইলো।

এর আগে অপারেশন শুরু হওয়ার আগে গত ১৬ জুন মাওলানা ইয়াকুব নিজেই ফেসবুকে পোস্ট করেন, আজ বেলা তিনটা থেকে রাত দশ-টা পর্যন্ত আমার মেরুদণ্ডের অপারেশন হবে ইনশাআল্লাহ। এছাড়া আর কোন উপায় ছিলো না, দোয়ার মুহতাজ। কয়েকটা দিন ফোন না দিলে খুশি হবো।

৪২ বছর বয়সী গাজী ইয়াকুব আরও জানান, করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই তারা জনগণকে সচেতন করতে কাজ শুরু করেছিলেন। মসজিদে মসজিদে লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও প্যাকেট খাবার বিতরণ করা শুরু করেন। সেই সঙ্গে মিরপুরের বিভিন্ন এলাকায় রুটিন করে জীবাণুনাশক স্প্রে করে দেশজুড়ে সেবার এক অনন্য নজির স্থাপন করেন। তার দেখাদেখি মানুষ করোনার মহামারী চলাকালীন ভয় কাটিয়ে সেবায় এগিয়ে আসে।

দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজধানীর বিভিন্ন এলাকার অসহায়দের মাঝে প্রতিদিন দুইশ’ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করছিলেন।

লালবাগ মাদরাসা থেকে ১৯৯৯ সালে দাওরায়ে হাদিস পাস করেছেন ৩ সন্তানের জনক মাওলানা গাজী ইয়াকুব। তিনি মানব সেবাকে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যম মনে করেন। ব্যক্তিগত জীবনে মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করে জীবন নির্বাহ করেন তিনি। এসব কাজের মাঝেই নিজেকে জড়িয়েছেন আর্ত মানবতার সেবায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ