বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পদ্মা সেতু চালু হলে ত্রাণকাজ সহজ হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু চালু হলে ত্রাণকাজ সহজ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করব ইনশাল্লাহ।

আজ রোববার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০২১ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা ও অর্থ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে ওই অনুষ্ঠানে অংশ নেন।

দেশে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুনামগঞ্জে পানি নামতে শুরু করেছে। এরপর মধ্যাঞ্চল প্লাবিত হবে। শ্রাবণ-ভাদ্র মাসে দক্ষিণাঞ্চলও প্লাবিত হবে। আমি মনে করি, পদ্মা সেতুর উদ্বোধন হবে আল্লাহর আশীর্বাদ।

চলতি বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে পারে, এমন পূর্বাভাস থাকায় সরকার আগে থেকেই প্রস্তুত ছিল বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ত্রাণ সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি প্রশাসন তৎপর রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনকে বন্যার্তদের সহায়তা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বন্যা উপদ্রুত এলাকার পানি নিস্কাশনের জন্য সরকার করণীয় সবকিছু করবে।

শেখ হাসিনা বলেন, আমরা দেশ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা কাউকে ভূমিহীন, গৃহহীন থাকতে দেব না। প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সার্বিকভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছি। যদিও করোনাভাইরাস আমাদের কিছুটা বাধা দিয়েছে। কিন্তু সেই বাধা আমাদরে জন্য কিছু না। এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তিনি বলেন, আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। বিজয়ী জাতি হিসেবে চলব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ