শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আজ থেকে শুরু ইসির সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার (১৯ জুন) থেকে তিন দিন সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। এ বিষয়ে দলটির শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংলাপে অংশ নেবেন কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বর্তমান ইসির সঙ্গে সংলাপে বসার প্রশ্নই ওঠে না। আমরা সংলাপে যাব না।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে সাবেক নির্বাচন কমিশনার, সাংবাদিক, পর্যবেক্ষকসহ পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করে আসছে।

জানা গেছে, এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছে ইসি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি দিক যাচাইয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও কারিগরি টিমের সঙ্গে এ বৈঠক হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা যায়, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে তিন দিন বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১৩টি দলের সঙ্গে বসবেন তারা। আজ রোববার (১৯ জুন) সংসদের বিরোধীদল জাতীয় পার্টিসহ ১৩টি দলের সঙ্গে বসার মধ্য দিয়ে শুরু হবে এ সংলাপ। এরপর ২১ জুন বসবে বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে। সর্বশেষ ২৬ জুন আওয়ামী লীগসহ ১৩টি দলের সঙ্গে বৈঠক করবে ইসি।

প্রসঙ্গত, নতুন ইসি গঠনের আগ থেকেই এর বিরোধিতা করে আসছে বিএনপি। কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির ডাকা সংলাপেও অংশ নেয়নি দলটি। এমনকি রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে প্রত্যাখ্যান করেন নেতারা। সার্চ কমিটি ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইলে তাতেও সাড়া দেয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ