শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বন্যায় সুনামগঞ্জে ব্যাংক লেনদেন বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যার কারণে সুনামগঞ্জ জেলায় নেমে এসেছে মানবিক বিপর্যয়। সড়কের পাশাপাশি ইতোমধ্যেই সেখানে বিকল হয়ে পড়েছে মুঠোফোন যোগাযাগ।

পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে এটিএম বুথ। এর মধ্যেই আগামীকাল রোববার ব্যাংকিং সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায়, বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগের চারটি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। শাখাগুলো হলো- সিলেট উপশহর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জ শাখা। পরিস্থিতির উন্নতি হলে শাখাগুলো আবার চালু করা হবে।

অপরদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন জানিয়েছেন, প্রায় ৫০টি এটিএম বুথ বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব বুথের বেশির ভাগই সুনামগঞ্জে, কিছু সিলেটের। তার শেয়ার করা ছবিতে দেখা গেছে, সুনামগঞ্জের ছাতকের ন্যাশনাল ব্যাংক ও সোনালী ব্যাংকের শাখা ডুবে গেছে।

একই পরিস্থিতি সিলেটেও। সেখানকার বাসিন্দারাও পানিবন্দী হয়ে পড়েছেন। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় এই জেলার এটিএম বুথগুলোও একের পর এক অচল হয়ে পড়ছে। এ কারণে সুনামগঞ্জ ও সিলেটের ব্যাংকিং সেবা বন্ধের ঘোষণা দিতে শুরু করেছে ব্যাংকগুলো। বর্তমানে সিলেট এবং সুনামগঞ্জের প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ